ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে গভীর রাতে পুলিশের অভিযান ১৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৫-৫-২০২৬ বিকাল ৫:৩৬

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ওসমান গণীর নেতৃত্বে একটি দল পৌর এলাকার পূর্ব ভরণশাহী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব ভরণশাহী গ্রামের আব্দুল মান্নান (৩৯), মামুনুর রশিদ (৩২), সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের আব্দুল হামিদ (৪০) এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সেলিম রেজা (২৮)।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ওসমান গণী জানান, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Aminur / Aminur

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার