ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় সংখ্যালঘু পরিবারের বসতঘরে হামলা


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ১২:৩৮

বাগেরহাটের শরণখোলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একটি সংখ্যালঘু (হিন্দু) পরিবারের ওপর বর্বরোচিত হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাধা দিতে গিয়ে একই পরিবারের ৫ নারী সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) সকালে ভুক্তভোগী রবীন ঢালী বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রতিয়া রাজাপুর গ্রামের রবীন ঢালীর সঙ্গে প্রতিবেশী প্রভাবশালী সোবাহান হাওলাদারের দীর্ঘ তিন-চার বছর ধরে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ ও আদালতে বাটোয়ারা মামলা চলছে। এর জেরে সোমবার দুপুরে সোবাহান হাওলাদার এবং তার দুই ছেলে মিরাজ ও আব্দুল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র বাহিনী দেশীয় অস্ত্র, দা, হাতুড়ি ও শাবল নিয়ে রবীনের বাড়িতে হামলা চালায়। ​সন্ত্রাসীরা মুহূর্তের মধ্যে বসতঘরটি গুঁড়িয়ে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে। ভুক্তভোগী রবীন ঢালী জানান, ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে পার্শ্ববর্তী মোরেলগঞ্জে ছিলেন। এই সুযোগে হামলাকারীরা দুটি ট্রাঙ্ক ভেঙে স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান দলিলপত্র লুট করে নিয়ে যায়। বর্তমানে সপরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

হামলায় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারধরে আহত হয়েছেন— রবীনের স্ত্রী সীমা রাণী (৩৫), মা দুলালী রাণী (৭০), নানি বেলকা রাণী (৯০), খালা বিমলা রাণী (৬০) ও লীলা রাণী (৬৫)। তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের রাজু শিকদার (ছাত্রদল নেতা) ও রাজৈর গ্রামের নাইম ইসলামকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাটের নবাগত পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকারদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী পরিবার ও হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। স্থানীয় বিএনপি নেতারা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তি দাবি করেছেন। এদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

​শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত