ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন কামরুজ্জামান শাকিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ‘গণমাধ্যম বিষয়ক সম্পাদক’ পদে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের কৃতিসন্তান ও ছাত্রনেতা কামরুজ্জামান শাকিল।
দলীয় সূত্র জানায়, শাকিল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ এবং রাজপথে সক্রিয় উপস্থিতির স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাকর্মীদের মতে, তিনি একজন দক্ষ সংগঠক; পাশাপাশি দলীয় আদর্শ প্রচার ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষায় তার সক্ষমতা রয়েছে।
শাকিলের এ দায়িত্বপ্রাপ্তিতে তার জন্মস্থান মুন্সিগঞ্জে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা। তাদের বিশ্বাস, তার অন্তর্ভুক্তিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান শাকিল বলেন, এই দায়িত্ব অর্পণের জন্য তিনি দলীয় শীর্ষ নেতৃত্ব ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, “দলীয় কার্যক্রমকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
দলটির নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শাকিলের ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা