ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন কামরুজ্জামান শাকিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ‘গণমাধ্যম বিষয়ক সম্পাদক’ পদে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের কৃতিসন্তান ও ছাত্রনেতা কামরুজ্জামান শাকিল।
দলীয় সূত্র জানায়, শাকিল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ এবং রাজপথে সক্রিয় উপস্থিতির স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাকর্মীদের মতে, তিনি একজন দক্ষ সংগঠক; পাশাপাশি দলীয় আদর্শ প্রচার ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষায় তার সক্ষমতা রয়েছে।
শাকিলের এ দায়িত্বপ্রাপ্তিতে তার জন্মস্থান মুন্সিগঞ্জে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা। তাদের বিশ্বাস, তার অন্তর্ভুক্তিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান শাকিল বলেন, এই দায়িত্ব অর্পণের জন্য তিনি দলীয় শীর্ষ নেতৃত্ব ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, “দলীয় কার্যক্রমকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” দলটির নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শাকিলের ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন