ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৩:৫৪

মৌলভীবাজারের বড়লেখায় চলতি বোরো মৌসুমে উপজেলা খাদ্য বিভাগ সরকারি মূল্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে আদিত্যের মহাল এলাকার প্রান্তিক কৃষক শ্যামল দাসের নিকট থেকে দুই মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায়, মিলার আব্দুল জব্বার প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে,এবার বোরো মৌসুমে বড়লেখায় সরকারিভাবে ৩৬ টাকা কেজি মূল্যে ৫৩৭ মেট্রিক টন ধান ও ৪৮ টাকা কেজি মূল্যে ৬৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহের কার্যক্রম। নিবন্ধিত কৃষকরা জনপ্রতি ৩ টন করে ধান বিক্রি করতে পারবেন সরকারি খাদ্য গোদামে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা