চতুর্থ শ্রেনির ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুনীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী নাদিয়া উপজেলার ৬ নম্বর সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আর আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
আজ বুধবার (৬ মে) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় নাদিয়া। এ সময় ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন। তিনি দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য নাদিয়ার মায়ের নাম, স্কুলের নাম, শিক্ষকদের নামসহ পরিচিত বিভিন্ন তথ্য বলেন তিনি। এতে শিশুটি তাকে বিশ্বাস করে। এরপর অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ শহরের দিকে রওনা হন তিনি।
এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়িতে ফিরে গেলে তার মা মেয়ের খোঁজ করেন। সহপাঠীরা জানায়, নাদিয়া তার ‘আন্টির’ সঙ্গে গেছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন স্বজনরা। একপর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহানকে হেফাজতে নেয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুনী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন এবং চক্রটি মানব পাচারের সঙ্গে জড়িত। শিশুটিকে পরবর্তীতে ওই চক্রের সদস্যদের কাছে তুলে দেওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কয়েকজনের নামও বলেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ