ধুনটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাদত হোসেন পিস্টনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনাজমুল সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ দরিদ্র ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা রাখবে। একইসঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়িয়ে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
Aminur / Aminur
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন