ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-১০-২০২১ বিকাল ৫:৫০

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে কাজ করছে সরকার। সারা দেশে সুন্দর ও সুষ্ঠ ভাবে পূজা উদযাপনে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার  বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন, ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। আমরা নিজ নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা কমে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বিমল মোদক, সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাস,
জায়ফরনগর ইউনিয়ন সভাপতি রতিশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক নবেন্দু শেখর ঘোষ চঞ্চল, ফুলতলা ইউনিয়ন সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, গোয়ালবাড়ী ইউনিয়ন সভাপতি অমূল্য চন্দ্র মল্লিক, সাধারণ সম্পাদক সুব্রত দেব দিপু, সাগরনাল ইউনিয়ন সভাপতি রনজিত কুমার নাথ, সাধারণ সম্পাদক হিমাংশু দেবনাথ, পূর্বজুড়ী ইউনিয়ন সভাপতি বাবতন সিংহ, সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি বিশ্বজিৎ দত্ত , সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ীর সময় সম্পাদক আশরাফ আলী, সংবাদকর্মী মুজাহিদুল ইসলাম, আবিদ হোসেন প্রমুখ।

এসময় উপজেলার ৭২ টি পূজামন্ডপে ৫০০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী