ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ করল জাহাঙ্গীর বাহিনী: জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১১:৩৭

সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ থেকে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। অপহৃতদের মুক্তির বিনিময়ে দস্যুরা মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। গত রবিবার (৩ মে) দিবাগত রাতে আলোরকোল সংলগ্ন গহীন অরণ্য থেকে এই অপহরণের ঘটনা ঘটে।
​অপহরণের চার দিন পেরিয়ে গেলেও জেলেদের কোনো হদিস না মেলায় অপহৃতদের পরিবার ও উপকূলীয় মৎস্যজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
​অপহৃত জেলেদের মধ্যে ৯ জনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। তারা হলেন—রাকিব হাওলাদার (২৪), ছগির (৩২), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০) ও ইয়াসিন হাওলাদার (২৩)। এছাড়া অন্য দু'জন হলেন বরগুনার পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার রুবেল (২৫) ও খুলনার বটিয়াঘাটা এলাকার দেব চন্দ্র (২৫)।
​অপহৃত রাকিবের বাবা কুদ্দুস হাওলাদার ও ছগিরের চাচা আলতাফ হাওলাদার জানান, গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তাদের ওপর হামলা চালায়। এসময় একটি নৌকাসহ ১১ জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দস্যুরা। পরে দস্যুরা মোবাইল ফোনে স্বজনদের কাছে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে।
​নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা ও রাজাপুর এলাকার কয়েকজন মৎস্য মহাজন বলেন, "দস্যুরা এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নীরব মুক্তিপণ বাণিজ্য চালাচ্ছে। বনের ভেতর আরও অনেক জেলে ও মৌয়াল দস্যুদের কবলে থাকতে পারেন বলে আমাদের ধারণা। ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।"
​এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিমুল হক জানান, "সুন্দরবনে জেলে অপহরণের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
​বর্তমানে সুন্দরবনে জেলে ও মৌয়ালরা দিশেহারা হয়ে পড়েছেন। দস্যুদের এমন তৎপরতায় বনজীবী ও ব্যবসায়ী মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

Aminur / Aminur

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত