ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের ফল প্রকাশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৭

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৬ মে

বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে মোট ২২ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, "আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করেছি। যারা আজ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে, তারা মেধার স্বাক্ষর রেখেই বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পাচ্ছে।" তিনি নবনির্বাচিত কনস্টেবলদের সততা ও নিষ্ঠার সাথে দেশসেবার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরে ২২টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিং শেষে ৩৩১ জন প্রার্থী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পর্যায়ক্রমিক ধাপ পেরিয়ে ১৩২ জন লিখিত পরীক্ষায় অংশ নেন এবং সেখানে উত্তীর্ণ ৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় লড়াই করেন। চূড়ান্তভাবে মেধা তালিকায় স্থান পাওয়া ২২ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়।
নিয়োগের ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেন ছাড়া শুধু মেধার ভিত্তিতে চাকরি পেয়ে অনেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উত্তীর্ণদের পরবর্তী ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?