ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে ইটভাটার তাপে ৪৩ বিঘা ধান নষ্ট, ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী এলাকায় অবস্থিত ‘মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিক্স’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষিজমির ওপর গড়ে ওঠা ওই ইটভাটার তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকার প্রায় ৪৩ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন সবজি ক্ষেত, ফলদ ও বনজ গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৭২ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

বক্তারা আরও বলেন, ইটভাটার কারণে পরিবেশ দূষণ বাড়ছে। ভাটার আশপাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী ভুক্তভোগীদের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধন থেকে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

খামারগাঁতী গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। কৃষকদের ফসল পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন