ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে মূল্যায়ন পেয়েছে মোতাহার হোসেন নিলয়, পদ পেয়েছে নগর ছাত্রদলে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ২:৩৪

মোহাম্মদপুরের বিএনপির ছাত্রদলের হয়ে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে রাজপথে থেকে উঠে আসা মোতাহার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদ পেয়েছে সদ্য ঘোষিত কমিটিতে। 

জানা গেছে, তিনি ২০০৭ সাল থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িত থেকে ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে আসছেন। ৩২ নং ওয়ার্ড লালমাটিয়া ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ৩২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, এই ছাত্রনেতার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে প্রায় ২৬টি মামলা রয়েছে এবং ২০১৪ সালে ১২ মাসেরও অধিক সময় কারাবরণ করেন। অভিযোগ রয়েছে, সে সময় পুলিশের নির্যাতনের শিকার হয়ে তার ডান হাত ও ডান পায়ের আঙুলের সংযোগস্থলে (নক) গুরুতর ক্ষতি হয় এবং অমানবিক নির্যাতনের মধ্যেই তাকে ৭ দিনের রিমান্ডে রাখা হয়। স্থানীয় নেতাকর্মীদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, যা তার দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৪ এপ্রিল সারা দেশে একযোগে ছাত্রদলের কমিটি প্রকাশ হলে, সেখানে ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতির পদ পান মোতাহার।

মোতাহার হোসেন নিলয় একজন মেধাবী ছাত্রনেতা। তিনি দলের দুঃসময়ে একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন। নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজনীতি করে এসেছেন। দলের কেন্দ্রীয় নেতারা বলেছিলেন, পিছিয়ে পড়া পদবঞ্চিত কর্মীদের আবার মাঠের রাজনীতিতে নিয়ে আসা হবে পদ দিয়ে। ঠিক মোতাহারের ক্ষেত্রেও তাই হয়েছে। ভেঙে পড়া এই কর্মী আবার জাগ্রত হবে বলে আশা করছেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল