নন্দীগ্রামে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৩
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কোহলি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম। গ্রেফতারী পরোয়ানা মূলে ভদ্রদিঘী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রিনা বেগম ও ওবেদা বিবি, পেইং হাজারকি গ্রামের মৃত আহসান আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও রেজাউল ইসলাম, মৃত মোজাম্মেল হকের ছেলে হাবিল, নন্দীগ্রাম পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদুর রহমান মাসুদুর রহমান, আকন্দপাড়া এলাকার এনামুল হক বুলুর ছেলে হারুনুর রশিদ, শেখের মাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আরিফুল ইসলাম, নন্দীগ্রাম হিন্দুপাড়া এলাকার গবিন্দ কুমার মহন্তের ছেলে সন্তোষ কুমার মোহন্ত, কল্যাননগর গ্রামের রামচন্দ্রের ছেলে আনন্দ কুমার মহন্ত সহ আরো দুই জন।
বুধবার (৬ই মে) দিনে ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে ১জন সাজাপ্রাপ্ত আসামি সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি