ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া- নিজেদের তৈরীকৃত জুস গিলছেন না নিজেরাই,বাইরে বিক্রি নামী মোড়কে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৪:১৭

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে নকল পানীয় ও ভেজাল শিশুখাদ্য তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও নকল ড্রিংক্স ধ্বংস করা হয়।

জানা যায় প্রাণ কোম্পানির ‘ROBO’ ড্রিংক্সের অবিকল নকল তৈরি করে একটি কুচক্রী মহল তা বাজারজাত করছিল। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এসব পানীয় শিশুদের হাতে তুলে দেওয়া হলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেক ম্যানেজার ও কর্মচারী নিজেরাই এসব পানীয় পান করতে আপত্তি জানান বলে অভিযানে উঠে আসে।

এসময় কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকার আলিফ আইসক্রীম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং নাহিয়ান আইসবারকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল ও নিম্নমানের বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালসহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত