ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ পাঁচ দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৫:১৩

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় স্মারকলিপিতে ঝিনাইদহে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ, ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। স্মারকলিপি প্রদানকালে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ কামাল উদ্দিন, মো. আসাদুজ্জামান, শারমিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনও বঞ্চিত। জেলা সদরকে রেললাইনে সংযুক্ত করার পাশাপাশি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা রয়েছে। একই ভাবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।

দীর্ঘদিনের প্রত্যাশা-আকাঙক্ষা পদ্মা সেতু শুধু এই অঞ্চলের নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্ন বহন করে।ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে এই এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে দ্বিতীয় পদ্মা সেতু আরিচা-পাটুরিয়া অবিলম্বে দ্রুত নির্মাণ করার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়