বারহাট্টায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (৭ মে) বৃহস্পতিবার এই মাদক করবারিকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারি মোঃ গণি মিয়া (৩৫) একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
বারহাট্টা থানা ও ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ডিউটি অফিসার সঙ্গীয় ফোর্সসহ পুলিশের বিশেষ অভিযান মাদক উদ্বার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফকিরের বাজারের চল্লিশ কাহনিয়ার রনি ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন থাকে আটক করে এলাকাবাসীর সামনে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!