মানিকগঞ্জের গর্ব অনুপ্রেরণার এক উজ্জ্বল নামঃ সাইফুল ইসলাম
সেবার মহান ব্রত নিয়ে দায়িত্বশীলতার বাস্তব রূপ দিতে সততা,ন্যায়নিষ্টতা,কর্তব্যপরায়নতা এবং চৌকশতার স্বাক্ষর রেখে বর্তমান ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন - যা তাঁর যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি।
মানিকগঞ্জ জেলা শহরে বেড়ে ওঠা মেধাবী এই কর্মকর্তা নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আজকের এই সম্মানজনক অবস্থানে পৌঁছাছেন। তাঁর এই সাফল্য নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা।
বাংলাদেশ পুলিশে আউট সাইড ক্যাডেট হিসেবে ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ এর নভেম্বর পর্যন্ত সারদা পুলিশ একাডেমি থেকে ট্রেনিং শেষ করে ০১/১১/২০০৪ বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ সার্ভিসে যোগদানের পর থেকেই অত্যন্ত দক্ষতার মাধ্যমে নিজের কর্মজীবনে ২৫/০৮/২৪ ইং তারিখে হাজারীবাগ থানায় সুনামের সহিত অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকালীন গুরুত্ব বিবেচনা করে গত ৬/১২/২০২৫ হতে অধ্যাবদি ধানমন্ডি মডেল থানায় সুনামের সহিত দায়িত্বে নিয়োজিত আছেন।
তার যোগ্য নেতৃত্বে ধানমন্ডি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অপরাধ দমন, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মামলা নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তার দায়িত্বশীলতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি আন্তরিক সেবামূলক মনোভাব তাকে ঢাকা ডিএমপি'র অধীনের গুরুত্বপূর্ণ একটি থানার নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ এরিয়া যেখানে দেশের গুরুত্বপূর্ণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। সকল শ্রেণী পেশার মানুষের সার্বিকভাবে সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে চৌকশতার মাধ্যমে দায়িত্বে পালন করায় নগরবাসীর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয় বাসিন্দারা বলছেন, তার নেতৃত্বে ধানমন্ডি মডেল থানায় সেবার মান বেড়েছে, অপরাধ কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে। উল্লেখযোগ্য তার মেয়াদে মুসলমানদের ধর্মীয় উৎসব হিসাবে গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের বাড়তি চাপ সামলানোর ক্ষেত্রে যেমন প্রশংসনীয় ভূমিকা রেখেছেন, হিন্দু ধর্ম অবলম্বীদের ক্ষেত্রেও বিভিন্ন পূজা উৎসবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালনের সহযোগিতা করেছেন। গত কয়েকদিন আগের পয়লা বৈশাখ উপলক্ষে রবীন্দ্র সরোবারে উপচে পড়া ভিড় সামলিয়ে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশবাহিনীতে যোগদানের পর থেকেই দায়িত্ব কাধে নিয়েছি জনগণের সেবার লক্ষ্য নিয়ে আগামী দিনও এই ধারাবাহিকতার রক্ষা করতে চাই।বর্তমান ধানমন্ডি থানার জনগণের আইন শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা আছে। আমি ডিসি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। ভবিষ্যতেও ধানমন্ডি বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো। পুলিশ জনগণের বন্ধু-এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব ধানমন্ডি থানা গড়াই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ