মান্দায় অজ্ঞান করে ভ্যান ছিনতাই
নওগাঁর মান্দায় দিন-দুপুরে অজ্ঞান করে এক ব্যক্তির চার্জার ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউপির বিজয়পুর আতিক ব্রিকস সংলগ্ন এলাকায়।ভ্যান চালক মান্দা সদর ইউপির রনাহার গ্রামের মৃত কছির উদ্দিন প্রামাণিক এর ছেলে খোরশেদ আলম (৫০)।
জানা গেছে, ভ্যানচালক খোরশেদ আলম প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে উপজেলার প্রসাদপুর বাজারে আসেন। সেখান থেকে যাত্রী নিয়ে বিজয়পুর এলাকার দিকে যাওয়ার পথে তাকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে তার ভ্যান ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি।মান্দা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই খোঁজ খবর নিয়ে দেখছি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে