নবীকে নিয়ে কটূক্তি "আনোয়ারায় আ.লীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ"
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আওয়ামী লীগ নেতা প্রবাসী মোঃ আলীর বিরুদ্ধে তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা শাখার যৌথ উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় চত্বরে মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী’র সভাপতিত্বে ও মাওলানা আবদুর রহিম’র সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়,সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মোহাম্মদ আলী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এরপর তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে ধর্মপ্রাণ মুসলমানেরা।
সমাবেশ থেকে নবী রাসুল (সাঃ) শানে কুরুচিপূর্ণ, অশ্লীল মন্তব্য করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। অতিদ্রুত মন্তব্যকারী মোঃ আলীর শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের হৃদয়ের স্পন্দন। তাঁকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না। তারা অভিযোগ করেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভারতে মুসলিম নিধন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন,ফেইসবুকে মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা মো: আলীর নামের এক ব্যক্তি।এতে ইসলামী সংগঠনগুলো আজকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।এর আগে কটুক্তিকারী ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালে জানতে পারি সে তার পরিবার নিয়ে প্রবাসে বসবাস করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সমাবেশে উপস্থিত ছিলেন,মাওলানা তৈয়ব হালিম,মাওলানা হাবিবুল্লাহ কাসেমী,মাওলানা আবদুল হান্নান,মাওলানা রেজাউল করিম,মাওলানা ছলিম উদ্দিন মাহদী,মাওলানা ইয়াকুব আবদুল্লাহ,মাওলানা এখলাছুর রহমান,মাওলানা আমির হোসেন,মাওলানা তৈয়ব,মাওলানা নুরুল আবছার ও মাওলানা মিজানুর রহমান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ ইসলামী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী