সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে ফিরলেন ১১ মৎস্যজীবী
সুন্দরবনে দস্যুদের হাতে টানা সাত দিন শিকলবন্দী ও জিম্মি থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন ১১ জেলে। বনদস্যু জাহাঙ্গীর ও শরীফ বাহিনীর হাতবদল হয়ে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ প্রদানের পর শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তারা নিজ এলাকায় পৌঁছান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’ মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে। অপহরণের পর জেলেদের পায়ে শিকল পরিয়ে বনের গহীনে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। জিম্মি দশার তিন দিনের মাথায় ৫ মে বনদস্যু ‘শরীফ বাহিনী’ জাহাঙ্গীর বাহিনীর ওপর হামলা চালায়। দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের পর জেলেরা শরীফ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
মুক্তি পেয়ে ফিরে আসা শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের জেলে রুবেল হাওলাদার (৩০) জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। পরবর্তীতে শরীফ বাহিনী তাদের অজ্ঞাত স্থানে আটকে রাখে। মুক্তিপণের টাকা নিশ্চিত হওয়ার পর শুক্রবার ভোররাতে দস্যুরা তাদের ধানসাগর–আড়িয়াবের নদীর মোহনায় নামিয়ে দেয়। সেখান থেকে কয়েক কিলোমিটার জঙ্গল পায়ে হেঁটে তারা লোকালয়ে ফিরে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী ও মহাজন জানান, দস্যুরা প্রথমে জনপ্রতি ১ লাখ টাকা দাবি করেছিল। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে জনপ্রতি ৭০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে পুনরায় দস্যুদের কবলে পড়ার ভয়ে এবং নিরাপত্তার অভাবে জেলেরা বা তাদের পরিবার পুলিশের কাছে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ফিরে আসা জেলেরা হলেন শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের রুবেল হাওলাদার, ছগির, রাকিব, লুৎফর হাওলাদার, বাদল হাওলাদার, সজিব হাওলাদার, হাফিজুল, আলমগীর ফরাজী ও ইয়াসিন হাওলাদার। এ ছাড়া অন্য দুজন হলেন পাথরঘাটার রুবেল ও খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ থানায় আসেনি। কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন