রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীতে কচুড়িপানা অপসারণ শুরু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বকুলতলা এলাকায় ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুড়িপানার স্তূপ অপসারণের কাজ শুরু করেছে প্রশাসন।
দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের পর শনিবার (৯ মে) সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কচুড়িপানা সরানোর উদ্যোগ নেওয়া হয়।
এর আগে নদীর মাঝামাঝি জমে থাকা কচুড়িপানার বিশাল স্তূপকে ঘিরে সেখানে গড়ে ওঠে ভ্রাম্যমাণ দোকানপাট। প্রতিদিন নানা বয়সী মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই পরিবার নিয়ে সেখানে ঘুরতে আসেন। শিশু-কিশোরদের খেলাধুলা, ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এলাকাটি অস্থায়ী বিনোদন কেন্দ্রে পরিণত হয়।
তবে স্থানীয়রা শুরু থেকেই দুর্ঘটনার আশঙ্কা ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় নদী থেকে কচুড়িপানা অপসারণ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কচুড়িপানার কারণে নদীর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে অতিরিক্ত মানুষের চলাচলের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। প্রশাসনের দ্রুত পদক্ষেপকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কচুড়িপানা
অপসারণের কাজ শুরু করা হয়েছে।”
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “ফুলজোড় নদীতে কচুড়িপানা জমে জনদুর্ভোগ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ সচল রাখতে কচুড়িপানা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি জনসাধারণকে ঝুঁকিপূর্ণভাবে সেখানে অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হচ্ছে।”
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার