ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্যাগিং ও ন্যারেটিভের রাজনীতি ৫ জন হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য : এড্, নাজিমুদ্দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ৩:২৪

গাজীপুরে এক পরিবারের ৫ জন সদস্যকে হত্যার নৃশংস ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলেও, একে নিছক একটি অপরাধ হিসেবে না দেখে গভীরতর সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক এক আলোচনায় উঠে এসেছে যে, সমাজে প্রতিনিয়ত যে 'ন্যারেটিভ' বা বয়ান দাঁড় করানোর প্রতিযোগিতা চলছে, তা এই ধরণের হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ।

আলোচনায় বলা হয়, বর্তমান রাজনীতিতে ব্যক্তিগত বা আদর্শিক বিরোধের জেরে একে অপরকে ‘বিকাশ’, ‘মোসাদ’, ‘সিলং’, ‘লন্ডনি পীর’, কিংবা ‘র’-এর এজেন্ট হিসেবে ট্যাগ দেওয়ার যে সংস্কৃতি চালু হয়েছে, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করছে। এই ট্যাগিং রাজনীতি মানুষকে অপরাধ সংগঠিত করার দিকে ধাপে ধাপে ধাবিত করে। বিশেষ করে ধর্মীয় চেতনার কথা বলে যারা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চান, তাদের মধ্যে এমন প্রতিহিংসামূলক আচরণ কাম্য নয়। তাদের ছাত্র সংগঠনগুলোর প্রতি স্পষ্ট নির্দেশনা থাকা উচিত যাতে কোনো গোপন আইডি ব্যবহার না করা হয় এবং অসত্যকে সত্য ও সুন্দর দিয়ে মোকাবেলা করা হয়।

বক্তারা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি এবং নির্মোহ বিচারের অভাব সমাজকে বিষিয়ে তুলছে। প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ফটোকার্ড, ভুয়া নিউজ এবং নেতিবাচক বয়ান তৈরির মাধ্যমে যে সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে, তা বিচারিক হত্যাকাণ্ডের চেয়ে কোনো অংশে কম নয়। যেকোনো জীবন হরণের সাজা হতে হবে প্রশ্নাতীত এবং নির্মোহ। পূর্ববর্তী রেজিমের অধীনে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনি বিগত জুলাই-আগস্টের অপরাধ বা শেখ হাসিনা সরকারের আমলের গুম-খুনের বিচারও হতে হবে ন্যায়ভিত্তিক।

অপরাধ কখনো তামাদি হয় না উল্লেখ করে দাবি জানানো হয় যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের পাশাপাশি ১৯৭১ সালের অপরাধ, সাগর-রুনি, তনু ও হাদি হত্যাকাণ্ডসহ গাজীপুরের ৫ জনের হত্যার বিচারও নিশ্চিত করতে হবে। সেই সাথে ২০২২ সালের ২৯শে আগস্ট ভিপি নুরের ওপর চালানো হামলার বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট প্রকাশ এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে, যেখানে অনেক রাজনৈতিক কর্মী গুরুতর আহত হয়েছিলেন। মূলত প্রতিহিংসার রাজনীতি থেকে বের হতে না পারলে সমাজের এই অধঃপতন রোধ করা সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল