ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বসুন্ধরা কিংস বিএসএফ একাডেমি কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ‘টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি’


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ৩:৫৫

ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বসুন্ধরা কিংস বিএসএফ একাডেমি কাপ’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পঞ্চগড়ের টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি| গতকাল বিকালে টানটান উত্তেজনাকর ফাইনালে ফিরোজ কামাল ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় মোফাজ্জল হোসেন বিপুলের শিষ্যরা|
নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে| টাইব্রেকারে ৩-০ গোলে জয়লাভ করে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি| | টূর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্টের সেরা গোলকিপার  আজমাইন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দেব রায় বিপ্লব  দুজনই টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়|
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর এই অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের আয়োজন করে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম| দেশের উদীয়মান ও প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য| দেশসেরা একাডেমিগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেয়ে বাজিমাত করল পঞ্চগড়ের এই একাডেমিটি|
একাডেমিটির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল দীর্ঘ দিন ধরে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান কিশোর ও কিশোরীদের ফুটবলার হিসেবে ˆতরী করার জন্য কাজ করছেন| তার হাত ধরেই জাতীয় অনূর্ধ্ব দলের মোর্শেদ আলী এবং নারী অনূর্ধ্ব দলের তৃষ্ণা ও আলপীর মতো তারকারা উঠে এসেছেন| এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো বিএসএফ একাডেমি কাপের চ্যাম্পিয়ন ট্রফি| বিপুলের আধুনিক কোচিং দর্শনেই টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি আজ জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল|
টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে| সামাজিক যোগাযোগ মাধ্যমে মোফাজ্জল হোসেন বিপুল ও তার শিষ্যদের অভিনন্দন বার্তার জোয়ার বইছে|

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি