ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফিল্মি স্টাইলে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৫-২০২৬ বিকাল ৫:৫১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর গ্রামে ফিল্মি স্টাইলে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৫ মে মঙ্গলবার সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল (৫৪) নামের এক ব্যক্তির টিনশেড হাফ বিল্ডিং বাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো.ইব্রাহিম খলিল।

অভিযোগে ভুক্তভোগী মো. ইব্রাহিম খলিল উল্লেখ্য করেন, কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় ১৫.৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে টিনশেড বাড়ি নির্মাণ করে অফিস হিসেবে ব্যবহার করেছেন তিনি। 

গত ৫ মে মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকার চিহ্নিত বেশ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, চাপাতি, ছুরি, শাবল ও লোহার রড নিয়ে বেআইনিভাবে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং বাড়ীতে থাকা ম্যানেজার দুলাল সিকদার (৬০), প্রতিবেশী কোরবানী আলী (৪৩), অফিসের হিসাব রক্ষক রফিক মিয়া (৪৪), কে বেধড়ক মারপিট করে এবং তাদের কে হুমকী দিয়ে বাড়ী থেকে বের করে দিয়ে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে বাড়ীতে থাকা খাট বিছানাপত্র নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্টীল লোহার গেট সহ বেশ কিছু মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সময় তার ম্যানেজার ও হিসাব রক্ষক বাধা দিলে দুর্বৃত্তরা তাদের কে মারতে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে।

​এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের পরপর যে পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছিল তার কাছ থেকে খোঁজ নিয়ে  বিস্তারিত জানাতে পারবো।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ