রাজস্থলীতে লাইসেন্সবিহীন যানবাহন বাঁড়ছে সড়ক দুর্ঘটনায় আহত ৬
রাঙ্গামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ী ( জীপ গাড়ী) নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের কে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার ( ৯ মে ) সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও চাঁদের গাড়ীটি উল্টে যায়। চালকের লাইসেন্সবিহীন গাড়ি কাগজপত্র বিহীন রোডে চলাচল করছে বেপরোয়া গাড়ি চালায় প্রায় সড়ক দুর্ঘটনায় ঘটছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় প্রশাসন এবিষয়ে তদারকি করা দরকা দুর্ঘটনায় রোধে বেপরোয়া গাড়ি চলাচল হতে বিরত থাকুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ী টি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগানের পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে উল্টে যায়। এই ঘটনায় গাড়ীতে থাকা ড্রাইবার সহ ৬জন আহত হয়।আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬) পিতা মংনি মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, বোসিওয়ং মারমা (১৭) পিতা হ্লাচিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, মংচসিং মারমা (১২) পিতা, থুইচিং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, কৃঞ্চ কুমার (১৪) পিতা বিরকখোয়া, গাইন্দ্যা শিশু সদন, সাকিব তঞ্চঙ্গ্যা পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা গ্রাম গাইন্দ্যা শিশু সদন, নুখ্যাইমং মারমা (১৫) পিতা হ্লাসিংমং মারমা সকলের ঠিকানা একই, এলাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করেন।
রাজস্থলী সদর হাসপাতাল আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। লাইসেন্স বিহীন চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আনা হবে।এর পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক
মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির
আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত
মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ
মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন
ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
Link Copied