বোয়ালমারীতে কতিপয় শিক্ষকের সিলেবাস বাণিজ্য!
ফরিদপুরের বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সিলেবাসের ফাঁদে ফেলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রণালয়,অধিদপ্তর বা স্থানীয় শিক্ষা প্রশাসনের কোন দিক নির্দেশনা না থাকলেও ঐ সিন্ডিকেটটি নিজেদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধির লক্ষে শিক্ষার্থীদের প্রাথমিক মূল্যায়ণ পরিক্ষাকে সামনে রেখে এই সিলেবাস প্রকল্প বাস্তবায়ন করছে বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সূত্রে জানাযায়,বোয়ালমারীতে ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যায়ন রত। গত ৭ মে থেকে তাদের প্রান্তিক মূল্যায়ণ পরিক্ষা শুরু হয়েছে। আর এই পরিক্ষাকে ঘিরেই বেআইনী সিলেবাস ব্যবসায় সক্রিয় হয়ে উঠেন কয়েকজন শিক্ষক নেতা। তারা তাদের নিজস্ব ধ্যান-ধারণার আলোকে কিছু পাঠ্যসূচি নির্ধারণ করে তা ছোট পুস্তিকা আকারে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেয়। যার আদৌ কোন প্রয়োজন ছিলনা বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষক। এমনকি আইনগত কোন বৈধতাও নেই এর। সূত্রগুলো জানায়,প্রতিটি স্কুল প্রধানকেই এই সিলেবাস কিনতে বাধ্য করা হয়েছে। কাউকে কমিশনের প্রলোভন দেখিয়ে আবার কাউকে চাপ প্রয়োগের মাধ্যমে। যথারীতি স্কুল প্রধানরাও আবার সেগুলো শিক্ষার্থীদের নিতে বাধ্য করেছেন। ক্লাস ওয়ান-টুর ছাত্র-ছাত্রীদেরও ৪/৫ পৃষ্ঠার একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয়েছে।দাম নেওয়া হয়েছে ২০ টাকা করে। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাসের দাম নেওয়া হয়েছে ৩০ টাকা করে। সরকারী প্রাথমিক স্তরে সিলেবাস শিক্ষার্থীদের কাছে অনেকটাই অপরিচিত। আগ্রহ না থাকায় অনেকেই তা ফেলে রেখেছেন নিভৃতে। অভিভাবকদের প্রশ্ন-ক্লাস ওয়ান-টুর শিক্ষার্থীরা কি পড়ে,সিলেবাসইবা তাদের কি উপকারে আসে? শিক্ষা নিয়ে বেসরকারী খাতের বাণিজ্য কি সরকারী খাতেও ঢুকে পড়লো? এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নাম প্রকাশ না করার শর্তে বলেন,সরকারী প্রাথমিক শিক্ষাঙ্গনে এতদিন পরিক্ষার আগে এই সিলেবাস প্রথা ছিলনা। দেশের কোথাও এটা নেই। এবারই প্রথম কেবল বোয়ালমারীতে এ পদ্ধতি চাপিয়ে দিয়েছেন গুটি কয়েক প্রভাবশালী শিক্ষক নেতা। তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিল হওয়া ছাড়া এর মধ্যে শিক্ষার্থীদের কোন কল্যাণ নেই। তারা বলেন,সরকারী স্কুলের পরিক্ষা-নিরীক্ষা সরকারী নীতিমালা অনুযায়ীই হয়। সিলেবাসের বিধান শিক্ষা দপ্তরের নীতিমালার কোথাও নেই। নিছক ব্যবসায়ীক উদ্দেশ্যে এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিতে ঐ শিক্ষক সিন্ডিকেট এই সিলেবাস ব্যবসা আবিষ্কার করেছেন। চাপের মুখে নিজের স্কুলের জন্য সিলেবাস কিনতে বাধ্য হয়েছেন বলে জানান প্রধান শিক্ষকগণ। অনুসন্ধানে জানাযায়,এই সিলেবাস প্রকল্পের নেপথ্যে রয়েছেন কয়েকজন প্রভাবশালী শিক্ষক নেতা। বোয়ালমারীর গোটা প্রাথমিক শিক্ষাঙ্গণ এখন তাদের দখলে। স্থানীয় শিক্ষাঙ্গন ঘিরে যত অনিয়ম,কারসাজি চলে তার সবই ঐ সিন্ডিকেটটির ইশারায় হয় বলে অভিযোগ। এর আগে শিক্ষকদের সম্মানি ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ব্যাপক নয়-ছয় করার অভিযোগ উঠেছিল ঐ গোষ্ঠীটির বিরুদ্ধে। এবারের সিলেবাস প্রকল্পের উদ্ভাবক হিসাবে তালিকার শীর্ষে যাদের নাম রয়েছে তারা হলেন- ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, রেনি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং বনচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এ বিষয়ে কথা বলার জন্য মোশারফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় মতামত নেওয়া সম্ভব হয়নি। জাহিদুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি প্রথমে ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন। দ্বিতীয়বারের কল আর রিসিভ করেননি। জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,এই সিলেবাসের সঙ্গে শিক্ষা দপ্তরের কোন সম্পর্ক নেই। আমাদের পাঠ পরিক্রমায়ও এটা নেই। যারা এটা করেছে তারা নিজ দায়িত্বেই করেছে। সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এটির প্রয়োজন মনে করলেতো আমাদেরই নির্দেশনা দিতেন। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখা করার জন্য যে বার্ষিক পাঠপরিকল্পনা রয়েছে সে আলোকেই তারা শিক্ষা গ্রহণ করবে। বাড়তি সিলেবাসের দরকার আছে বলে মনে করেননা শিক্ষা কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...
ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা
মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু
উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী
তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ