ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ৯:১৬
ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে  শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম,উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু, 
 উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন,আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।  বক্তাগন দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেয়া হয়েছে। তারা বলেন, "উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজসীভাবে মহাদেবপুরের আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন। " বক্তাগণ এই নিয়ম বহির্ভূত ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি জানান। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, " সারাদেশে যেভাবে ইজারা দেওয়া হয় সেভাবে  সরকারি বিধি অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়ম করার কোন সুযোগ নাই। পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা গুলোতে কিভাবে দেওয়া হয়েছে দেখে আসলে তুলনা করতে পারবেন।"
 হাটের ডাক মূল্যের অর্ধেক টাকা জমা হয়েছে এবং অর্ধেক টাকায় ইজারাদার বাকি রেখেছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী বলেন, " ইজারাদার সমুদয় টাকা পরিশোধ করেছেন। 

আরমান / আরমান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন