ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সামা‌জিক প‌রি‌বেশ ও মানবা‌ধিকার বাস্তবায়ন সংস্থা সাভার উপ‌জেলা ক‌মি‌টির প‌রি‌চিত সভা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ১০:৩৮
সাভাার উপজেলায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে সাভার উপজেলা কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।  শনিবার ৯ মে  থানা রোড বাগানবাড়ি রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ  আয়োজনের মধ্যে দিয়ে সাভার উপজেলা কমিটির পরিচিত সভার আয়োজন করা হয়। 
উপজেলা কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। প্রধান অথিথীর বক্তব্যে তিনি অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। তিনি বলেন বর্তমান বাংলাদেশে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লাগাম ধরে না টানলে দেশে উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন আমরা যারা বিচারালয়ে আছি তাদের যা ন্যায় তা পক্ষে কাজ করে যাওয়া এর জন্য চেষ্টা করে যেতে হবে। একমাত্র বিচারালয় ঠিক রাখলে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
প্রধান আ‌লোচক হিসাবে বক্তব্য প্রদান করেন  সামা‌জিক প‌রি‌বেশ ও মানবা‌ধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম তিনি বক্তব্যে ফৌজদারি ও মানবাধিকার এর ভিতর পার্থক্য উল্লেখ করে বলেন,ন্যায্য বিচার থেকে কেউ বঞ্চিত হওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।তিনি আর বক্তব্যে কথায় না বড় হয়ে কাজে বড়  হওয়ার বিষয়ে গুরুত্ব তুলে বলেন যে, ২০০৩ সাল থেকে মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দেশে যখন  ফৌজদারি অপরাধ বেড়ে যায় তখন অনেক সময় মানবাধিকার লঙ্ঘন হয়। অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সাভার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা,মোাঃ আকরাম উদ্দিন খান সাধারণ সম্পাদক ঢাকা জেলা মানবাধিকার সংস্হা,সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির,মোঃ হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক ( অপারেশন) সাভার থানা , মোঃ নজরুল ইসলাম নিরব, রোটারিয়ান ওয়াকিলুর রহমান ও ল্যাব জন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ,ও সাভার প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল হুদা সভাপ‌তি, ঢাকা জেলা ক‌মি‌টি,অ‌্যাডঃ মোঃ রিয়াজুল ইসলাম পরশ, সাভার উপ‌জেলা ক‌মি‌টি,সঞ্চালক বাবুল মোড়ল, সাধারণ সম্পাদক, সাভার উপ‌জেলা ক‌মি‌টি।অনুষ্ঠানের শেষে সাভার উপজেলা কমিটি অনুমোদন করেন কেন্দ্র কমিটির মহাসচিব মোঃ নুর হাকিম নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় সভাপতি হিসেবে নির্বাচিত হয় এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পরশ ও ও সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা মোঃ বাবুল মড়লকে। অনুষ্ঠানে সকলকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১