ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী কামারখালীতে মধুমতি নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় যুবকের জেল ও জরিমানা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ১০:৪০
ফরিদপুরের মধুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-মাটি বিক্রির দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি। 
পরে ঘটনাস্থলটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে অবহিত করেন।
পরে দুই উপজেলার প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রলি ট্রাক ও একটি এসকে ব্র্যান্ডের ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এ সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের অলিয়ার রহমানের ছেলে মোঃ মুক্তাদির রহমান (২৮) কে আটক করে,তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, ঘটনাস্থলটি মূলত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত সরকারি জায়গা। সেখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রলি ট্রাক জব্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর