ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:২৬

ভ্রমণ জগত ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ (Best Travel Content Creator) হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামেই সমধিক পরিচিত। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়।ভ্রমণ লেখক, নির্মাতা ও উদ্যোক্তাদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম বিটিডব্লিউএ সুমনের বৈপ্লবিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করে। সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিসতার’-র প্রতিষ্ঠাতা সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখেরও (৭ মিলিয়ন) বেশি অনুসারী রয়েছে ।

পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন সুমন এই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত ভ্রমণ জগতের কিংবদন্তিদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম  হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হক-এর মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাধারণত গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা থাকে। কিন্তু আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত।”সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আরও কয়েকটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে রয়েছেন ভ্রমণ সাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণ বিষয়ক পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কে.এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল। বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন