ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিকবিরোধী মন্তব্য প্রত্যাহারের দাবি চা শ্রমিক ইউনিয়নের


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:৪০

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের বক্তব্যকে ‘ভুল, বিভ্রান্তিকর ও শ্রমিকবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। রোববার (১০ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউজ’ এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, জুড়ি ভ্যালীর সভাপতি কমল বুনার্জীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, সম্প্রতি এটিএন বাংলার ‘মুখোমুখি’ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ দাবি করেন, চা শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করেন। পাশাপাশি তিনি চা শিল্পে লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করেন। এ ধরনের বক্তব্য বাস্তবতাবিবর্জিত ও শ্রমিকদের প্রতি অবমাননাকর বলে দাবি করেন তারা।

নেতারা বলেন, দেশের বিভিন্ন চা বাগানে এখনও শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রভিডেন্ট ফান্ড, বাসস্থান, চিকিৎসা ও মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে নানা সংকট রয়েছে। বিশেষ করে কয়েকটি বাগানে দীর্ঘদিন ধরে শোষণ-বঞ্চনার অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে শ্রমিক ইউনিয়ন নিয়মিত কাজ করছে বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ‘চা শ্রমিকরা যদি সত্যিই ৩-৪ ঘণ্টা কাজ করতেন, তাহলে বাংলাদেশ বিশ্ববাজারে চা উৎপাদনে অষ্টম অবস্থানে পৌঁছাতে পারত না।’ প্রায় দুই শতাব্দী ধরে চা শ্রমিকরাই দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন উল্লেখ করে তারা বলেন, চেয়ারম্যানের এমন বক্তব্য শ্রমিকদের হেয় প্রতিপন্ন করছে এবং তাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা বলেন, চেয়ারম্যানের বক্তব্যের পর শ্রমিকদের মধ্যে হতাশা ও অসন্তোষ বেড়েছে। তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা কঠোর পরিশ্রম করেও কম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের মন্তব্য শ্রমিকদের কাজে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক