ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়–সংলগ্ন প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নিমগাছী বাজার চত্বরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নিচু ও কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে পানি জমে গভীর কাদার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীদের অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বৃষ্টির দিনে অনেকে বিদ্যালয়ে যেতে না পারায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
অভিভাবকেরা জানান, ছোট শিশুদের প্রতিদিন ঝুঁকিপূর্ণ এই সড়ক পার হয়ে স্কুলে পাঠানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। কাদা ও পানিতে পড়ে গিয়ে প্রায়ই আহত হচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য আনা–নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন লিটন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুর জব্বার, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাদী এবং শিক্ষার্থী সাফিসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, বছরের পর বছর সড়কটির কোনো টেকসই সংস্কার হয়নি। ফলে বর্ষা এলেই পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত পাকা সড়ক নির্মাণ ও স্থায়ী সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়দের দাবি, সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই বর্ষা মৌসুমের আগেই সড়কটির স্থায়ী সংস্কার না হলে প্রতিবছর একই দুর্ভোগের শিকার হতে হবে।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ