খাজা ওসমান ফারুকীর গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা’ ও কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন
সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ “সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ” এবং সুফি কাব্যগ্রন্থ “অস্তিত্বের আদিম সুর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুফিনামা” গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থ রচনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা “সুফিনামা” গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি “অস্তিত্বের আদিম সুর” গ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে উল্লেখ করেন। সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও তাসাউফ চর্চাকে সমকালীন প্রজন্মের কাছে প্রজ্ঞাসম্পন্ন ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের সাহিত্যকর্ম প্রকাশ করা হচ্ছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি