ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন
রাজধানীর ডেমরা কোনাপাড়া ফার্মের মোড়, (ডার্চ-বাংলা বুথ এর সাথে), শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন ৯ মে শনিবার অনুষ্ঠিত হয়। নারী উদ্যোক্তার শিপন আক্তার কোহিনুর বলেন, আমি শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার দীর্ঘ ১২ বছর যাবত নারীদের নিয়ে কাজ করে আসছি। বিউটি পার্লার একমাত্র নারীদের নিরাপত্তা স্থান যেহেতু শুধু এই পেশায় কোন পুরুষের প্রবেশ নিশোধ একমাত্র নারীদের নিরাপত্তা কর্মস্থল ও সেবা মূলক প্রতিষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (সতন্ত্র) মোঃ বজলুর রহমান,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আজ আমরা ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর ফিতা কেটে এর যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি উদ্যোক্তাকে এমন একটি চমৎকার এবং সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।বর্তমান যুগ আত্মনির্ভরশীলতার যুগ। নারীরা এখন কেবল ঘরের কোণে নয়, কর্মক্ষেত্রেও তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। সৌন্দর্য চর্চা বা বিউটিফিকেশন এখন কেবল শখ নয়, এটি একটি শিল্প এবং লাভজনক পেশা। শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার শুধু সুন্দর সাজগোজের মাধ্যমেই গ্রাহকদের সেবা দেবে না, বরং নতুন প্রজন্মের নারীদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস।আমি জেনেছি যে, এখানে আধুনিক মানের মেকওভার, স্কিন কেয়ার, হেয়ার স্টাইলিং, নেইল আর্ট এবং ব্রাইডাল মেকআপের ব্যবস্থা থাকছে। একই সাথে, প্রশিক্ষণ কেন্দ্রে হাতে-কলমে কাজ শেখার সুযোগ থাকছে, যা সত্যিই প্রশংসনীয়।উদ্যোক্তার প্রতি আমার বার্তা:ব্যবসা মানে শুধু মুনাফা নয়, ব্যবসার মূল ভিত্তি হলো সততা এবং উন্নত গ্রাহকসেবা। আপনারা যদি গ্রাহকদের গুণগত মানের সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে পারেন, তবে শিপু মেকওভার দ্রুতই নামি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।প্রশিক্ষণার্থীদের প্রতি আমার বার্তা:যারা এই ট্রেনিং সেন্টারে শিখতে আসবেন, তাদের বলছি—এই সুযোগটি কাজে লাগান। বিউটিশিয়ান হিসেবে নিজেকে দক্ষ করে গড়ে তুললে, আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারে অবদান রাখতে পারবেন।আমি শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় নারীদের ক্ষমতায়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।পরিশেষে,আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এই আয়োজনের পেছনে পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।এর আগে তিনি ফিতা ও কেক কেটে শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডেমরা থানার সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, চাঁন মিয়া আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি নারী শিশুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied