শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬।
রবিবার (১০ মে) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ জহিরুল ইসলাম মুন্না, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর, এএসআই ও পুলিশ সদস্যরা।
র্যালিটি শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, 'আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে। আমাদের মূল কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করা।'
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, আগামী এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied