ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে  চলছে পারাপার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৫-২০২৬ বিকাল ৫:৫০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ খোয়াই নদী। এই নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের এই কষ্ট চরম আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও শিক্ষার্থীরা। রেমা চা-বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের এই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে যোগ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী এখন বড় বাধা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এখানে একটি সেতুর দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনে খরচ এবং সময় দুটোই বাড়ছে। স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু আমাদের যাতায়াত সহজ হবে না, বরং পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অচিরেই এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১