ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১০-৫-২০২৬ রাত ৯:৪
বগুড়ার ধুনট উপজেলায় হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গবাদিপশু ও আর্থিক সহায়তা বিতরণ করেছে বেসরকারি সংস্থা পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি)।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার মাঠপাড়া এলাকায় ডিআইডিপি সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সহায়তার আওতায় ৩টি পরিবারকে গরু, ১০টি পরিবারকে ছাগল, ২টি পরিবারকে হাঁস-মুরগি, ৬টি পরিবারকে খাদ্যসামগ্রী, ২টি পরিবারকে ঘর মেরামতের অর্থ, ৩টি পরিবারকে ক্ষুদ্র দোকান পরিচালনার জন্য অর্থ সহায়তা, একজনকে চিকিৎসা সহায়তা এবং দুই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। পুরো কর্মসূচিতে ব্যয় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৩৩ টাকা।
অনুষ্ঠানে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি)-এর উপদেষ্টা ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।
এসময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, পিইপি’র প্রকল্প ব্যবস্থাপক আব্দুল খালেক, ব্যবস্থাপক সুলতান মাহমুদ, সহকারী প্রকল্প ব্যবস্থাপক দিলিপ কুমার এবং সহকারী মাঠ সমন্বয়কারী শাহ আলম।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরমান / আরমান

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার