ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার: সুন্দরবনে অবমুক্ত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:১৭

​বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, দুপুরে বাড়ির পেছনের ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনে তিনি সেখানে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন একটি বিশাল অজগর ধানক্ষেতের মধ্যে কুণ্ডলী পাকিয়ে আছে। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত ফিরে এসে বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত উদ্ধারকারীদের খবর দেন। অজগরটি তার হাঁসের পালে আক্রমণ করে তিনটি হাঁস গিলে খেয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য মো. হাসান মুন্সী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আলম হাওলাদার জানান, উদ্ধারের সময় অজগরটি বেশ আক্রমণাত্মক আচরণ করছিল এবং তাদের দিকে তেড়ে আসছিল। পরে তারা কৌশলে সাপটিকে বন্দি করতে সক্ষম হন এবং বন বিভাগকে খবর দেন।
উদ্ধারকারীদের তথ্যমতে, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ থেকে ১৬ ফুট এবং এর ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান জানান, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় ওই দিন বিকেলেই রেঞ্জ অফিসের পূর্ব পাশের বনে সেটিকে অবমুক্ত করা হয়েছে।
​পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এই ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেন, "সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ এখন অনেক সচেতন। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে তারা আইন নিজের হাতে না তুলে আমাদের খবর দিচ্ছে। জনসাধারণের এই সহযোগিতার কারণেই আমরা সফলভাবে বন্যপ্রাণীটি উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দিতে পেরেছি।"

Aminur / Aminur

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত