বারইয়ারহাট ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১০ মে) বিকালে উপজেলার বারইয়ারহাটে খান সিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ ও সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন চৌধুরী, সদস্য সচিব জসিম উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন (ভেন্টার), নিজাম উদ্দিন কমিশনার, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লিটন, ইফতেখার মাহমুদ জিপসন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের জয়যাত্রা শুরু করেছেন। তারাই অংশ হিসেবে বারইয়ারহাট পৌরসভার ব্যস্ততম ঢাকা চট্টগ্রামের মহাসড়কের রাস্তায় হতে যাচ্ছে দীর্ঘদিনের দাবি একটা ফ্লাইওভার, যেনো চট্টগ্রামের সর্ব উত্তরে ব্যস্ততম বাণিজ্যিক বাজারে আবারো পূর্বের মত প্রাণ ফিরে পায় ।
শীঘ্রই গ্রাম গঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার চলছে। আমাদের নেতা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা হচ্ছে। ইমাম মোয়াজ্জিন দের ভাতার আওতায় আনা হবে। ইতোমধ্যে ফ্যামেলি কার্ড উদ্বোধন করা হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ করেছেন। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে