ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ত্রিশালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:২৪

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ত্রিশাল উপজেলা মডেল ফারিয়া। 

সোমবার (১১ মে) সারাদেশে একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালেও এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। মানববন্ধন শেষে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত, যেখানে প্রায় তিন লক্ষাধিক শিক্ষিত ও দক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তারা চিকিৎসকদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেন। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, সেমিনার ও ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান, অবমূল্যায়ন ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বিশেষ করে “দালাল” হিসেবে অবমাননাকর মন্তব্য তাদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তারা।

এ অবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কামাল হোসেন, নাসিরুল আলম, গোলাম মোস্তফা, ইমরানুজ্জামান রনি ও রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ত্রিশাল উপজেলা মডেল ফারিয়ার সভাপতি দেলোয়ার হোসাইন বলেন, আমাদের পরিবার অত্যন্ত সুশৃঙ্খল। আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কর্মরত অধিকাংশেরই উচ্চশিক্ষা রয়েছে। আমাদের বিরুদ্ধে যেসব অমানবিক ও অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাই, যেন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে আমাদের কর্মক্ষেত্রকে নিরাপদ করা হয় এবং ভবিষ্যতে কেউ যেন আমাদের হেয় প্রতিপন্ন করতে না পারে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ

নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন