মধুখালীতে মতবিনিময় সভায় হারানো ২০ টি বছর ফেরত চান সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম
ফরিদপুরের মধুখালীতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)।
রবিবার (১০ মে) বিকাল ৫টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু,সদস্য সচিব শিমুল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিন, আইনুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, আকরাম হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মধুখালীতে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ এবং মাল্টিপারপাস হলরুম আধুনিকায়নের দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী গত ২০ বছরের আন্দোলনের সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং বিএনপির নেতা কর্মীদের হারানো ২০ টি বছর ফেরত চান।
মধুখালী উপজেলা বিএনপির দাবি-দাওয়া বাস্তবায়নে আশ্বাস দেন এবং মধুখালীবাসীর উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ