মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফারিয়া মধুখালী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিন
উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম সাগর, মোঃ জসিম উদ্দিন এবং সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
মানববন্ধনে প্রায় শতাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, “আমরা সমাজের শিক্ষিত মানুষ। পেশাগত দায়িত্ব পালন করেই চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরি। আমরা কোনো দালাল নই। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।”
তারা অবিলম্বে গ্রেফতারকৃত প্রতিনিধিদের মুক্তি, হয়রানি বন্ধ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি করা হয়।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ
বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর
Link Copied