নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোয়াখালীর বেগমগঞ্জে শরিফপুর ইউনিয়নের বাবু নগরের বাদশা মিয়া হাজী বাড়ীতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তার এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে মনির আহমেদ নুর নবী একই বাড়ীর কয়েকজনের জায়গা দখল করে ঘর নির্মাণ, চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর তোলার প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার বিকেলে বাদশা মিয়া হাজী বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য রাকিব ও এমাম গং এসব অভিযোগ করেন, অভিযুক্ত মনির আহমেদ নুর নবী নামের ব্যক্তিটি মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তাদের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে নেয় এবং এক প্রবাসীর সাথে জায়গা বিক্রির নামে প্রতারনা করে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া জায়গা দখল করে ঘর নির্মাণসহ বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি এবং পুলিশ দিয়ে হয়রানী করে আসছে।
তারা আরও জানান, প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসময় এলাকাবাসীও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জোরপূর্বক দখল ও হয়রানির প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান