ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ২:৯

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যৌন সহিংসতা মুক্ত নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নীতিমালার কার্যকর বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবিতে বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা ইউনিয়ন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও RWVL-B প্রকল্পের নারী ও কিশোরী সার্কেল এর আয়োজনে বারহাট্টা প্রেসক্লাবের সামনে (১১ মে) সোমবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী ও কিশোরী অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবাধে যাতায়াত এবং নিরাপদ শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, বিআরডিবি চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, RWVL-B প্রকল্পের প্রোজেক্ট মেনেজার দুর্গা রাণী সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা শাখার শাখা ব্যবস্থাপ সুরজিত ভৌমিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও যৌন হয়রানি বিরোধী কার্যকর কোনো সেল বা নীতিমালা নেই। এর ফলে প্রতিনিয়ত অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে।

অনুষ্ঠানে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসে মানুষ হতে, ভয়ের পরিবেশে তারা বিকশিত হতে পারে না। অবিলম্বে প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে।'

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা