ধুনটে মাদ্রাসা শিক্ষক ও মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়
বগুড়ার ধুনট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে আবাসিক এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মাওলানা আব্দুল বাসেত ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ওই ছাত্র ধুনট পৌর এলাকার দারুল উলুম কওমী মাদ্রাসায় ইয়াজদাহম জামাতে ভর্তি হয়ে আবাসিক হিসেবে অবস্থান করছিল। সে সময় অভিযুক্ত শিক্ষক বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে অনৈতিক ও আপত্তিকর কাজে বাধ্য করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই ধরনের ঘটনার শিকার আরও কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
সোমবার দুপুরে ভুক্তভোগী ছাত্র ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লা নিজামীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
অভিযুক্ত মাওলানা আব্দুল বাসেত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।”
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লা নিজামী জানান, অভিযোগের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
Link Copied