বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়
মৌলভীবাজারের বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১১ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সড়কে নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, নতুন জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনসহ জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিসচা নেতৃবৃন্দরা বড়লেখার সড়ক ব্যবস্থাপনার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় ইউএনও’র কাছে তুলে ধরলে নবাগত ইউএনও মাহবুব আলম মাহবুব গুরুত্বসহকারে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং নিসচা বড়লেখা শাখার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সমাজকল্যাণ ও সহ-ক্রীড়া সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন এবং কার্যনির্বাহী সদস্য রাহেল আহমদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
Link Copied