ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:১১

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে শার্শা থানার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এর সঙ্গে উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেল (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলাশি গ্রামের খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলাশি গ্রামের মৃত আতিয়ার গাইনের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ