ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:১১

নওগাঁর ধামইরহাটে পৌরসভার রুপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট পৌরসভা ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নওগাঁ ডিডিএলজি টি.এম.এ. মমিন, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ওসি মিন্টু রহমান, ওয়াটারএইড বাংলাদেশ টিম লিডার সাইফ মনজুর-আল-ইসলাম, পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপাট সাইদ মাহাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রতিনিধি, সাংবাদিক ও ইএসডিও’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পৌরসভার রূপকল্প প্রণয়ন বিষয়ে আলোচনা পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম। 
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের  এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যে কাজগুলো করা হচ্ছে তা অত্যান্ত চমৎকার, এ বিষয়ে আমি আবগত আছি। একটি পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ল্যান্ড ফিল্ড এর কথা আমি ইতোমধ্যেই আমি জাতীয় সংসদে এবং স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে তুলে ধরেছি। আমি আশাবাদী এটা খুব দ্রুত হবে। আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তাকে তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।” 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর