মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (৬৫), পিতা মৃত - আব্দুর রহমান মোল্যা'কে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ । তার নামে কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, মামলা নং-১৮, তাং-০৬/১২/২৫ইং, জিআর নং-৭২৭/২৫। মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে গত ৮মে শুক্রবার ভোররাতে মধুখালী থানাধীন কুড়ানিয়ারচর নিজ বাসস্থান থেকে এসআই (নিরস্ত্র) মোঃ আহাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ০১নং আমলী আদালত ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে হ্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ ঘোষিত মধুখালী উপজেলা কৃষকলীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেন ।
আসামীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রেরিত আসামীকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এজাহারে উল্ল্যেখিত অন্যান্য পলাতক আসামীদের অবস্থান শনাক্তসহ গ্রেফতার এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের লক্ষ্যে আসামীকে পৃথক প্রতিবেদনে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
Link Copied