ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১-৫-২০২৬ বিকাল ৫:৪৯

​সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে চোরাশিকারীদের কবল থেকে দুটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করেছে। উদ্ধারকৃত হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদের কাছের একটি পুকুরে একটি হরিণ ফেলে রেখে পালিয়ে যায়।

​অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে কালিয়ারখাল এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানেও বনরক্ষীদের দেখে শিকারীরা হরিণ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। বনরক্ষীরা দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে আসেন। উদ্ধারকৃত হরিণ দুটির মধ্যে একটির পায়ে আঘাত থাকায় সেটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, "শিকারীরা সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ দুটি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আমরা হরিণ দুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। বিকেলে হরিণ দুটিকে সুস্থ অবস্থায় শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।"

​সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা